১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

শ্রীবরদীতে মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ

শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে সোহাগ আলী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের লংগরপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোহাগ উপজেলার দক্ষিণ লংগরপাড়া এলাকার মো. শুক্কুর আলীর ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২১ নভেম্বর) সোহাগ আলী তাঁর ফেসবুক আইডিতে হজরত মুহাম্মদ (সা.) ও কোরআন-হাদীস নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ধর্মপ্রাণ মুসল্লী ও যুবসমাজের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। ওই ঘটনায় রবিবার (২৩ নভেম্বর) উপজেলার পূর্ব খরিয়া এলাকার হাফেজ মাওলানা মুফতি মো. জাহিদ মিয়া বাদী হয়ে সোহাগ আলীর নামে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় রাতেই সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে ফেসবুকে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করে পোস্ট করায় রবিবার দুপুরে উত্তেজিত এলাকাবাসী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনসহ বিভিন্ন ইসলামী দলের ব্যানারে কটূক্তিকারী সোহাগের সবোর্চ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শ্রীবরদী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে সোহাগ আলীর কঠোর শাস্তির দাবি করেন অংশগ্রহণকারীরা।

শ্রীবরতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তি করায় সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার সোহাগকে জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হয়েছে।

/কেকে/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল