যুব উন্নয়ন অধিদপ্তরে ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদে ৯০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। অনলাইনে আবেদন চলছে শেষ হবে ১৮ ডিসেম্বর। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। আবেদন ফি ১৬৮ টাকা।
প্রতিষ্ঠানের নাম: যুব উন্নয়ন অধিদপ্তর
পদের বিবরণ
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান
বয়স: ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে যুব উন্নয়ন অধিদপ্তর আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১৬৮ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন শুরু: ১৯ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট


















