১৪ই সেপ্টেম্বর, ২০২৬ | ৩০শে ভাদ্র, ১৪৩৩

এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে পথচারী নিহত

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ

চট্টগ্রাম: নগরের বন্দর থানাধীন নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়েছে ব্যক্তিগত গাড়ি। এ ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বন্দর থানার ওসি তদন্ত সিরাজুল ইসলাম বলেন, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে যায়। এ সময় পথচারী শফিক (৫৫) গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি বন্দরের কর্মী বলে জানা গেছে।

ভয়াবহ এ দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন জানিয়ে ওসি তদন্ত বলেন, আহতদের উদ্ধার করে আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়েছে।

কেকে/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল