১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

শততম টেস্টে শতক হাঁকিয়েই ফিরলেন মুশফিক

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ

বাংলাদেশের জন্য ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা হয়েছে দারুণ। মুশফিকুর রহিম শততম টেস্টে তুলে নিয়েছেন সেঞ্চুরি। কিন্তু শতরানের ইনিংস খেলার পর সেটিকে আর বেশিদূর টানতে পারেননি মি. ডিপেন্ডেবল। দ্বিতীয় দিনের নবম ওভারেই হামিফ্রিসের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন ফিরেছেন মুশফিক।

বাঁহাতি স্পিনার হামফ্রিসের করা ৯৯তম ওভারের প্রথম বলেই ফিরেন মি. ডিপেন্ডেবল। অতিরিক্ত বাউন্সের সঙ্গে টার্নও করে আসা বলটি মুশফিকের ব্যাটে লেগে চলে যায় বল চলে যায় দ্বিতীয় স্লিপে থাকা বলবার্নির হাতে। ২১৪ বলে ৫ চারে ১০৬ রানের ইনিংস শেষ হয় মুশফিকের।

মুশফিক আউট হওয়ার পর আইরিশ খেলোয়াড়রা তার সঙ্গে হাত মিলিয়ে অভিবাদন জানান। আউট হওয়ার আগে লিটন দাসের সঙ্গে ১০৮ রানের জুটি গড়েন মুশফিক। যেটি টেস্টে তাদের সপ্তম শতরানের জুটি, যা লাল বলের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ।

আউট হওয়ার আগে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই ইতিহাস গড়েছেন মুশফিক। বিশ্বের ১১তম ক্রিকটোর হিসেবে শততম টেস্টে শতরানের ইনিংস খেললেন তিনি।

গতকাল বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ৪ উইকেট হারিয়ে ২৯২ রান তুলে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামা মুশফিককে ঢাকা টেস্টের প্রথম দিনের সকালে দেওয়া হয়েছে সম্মাননা। সেখানে মুশফিকের পরিবারের সঙ্গে সাবেক ও বর্তমান খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল, সাপোর্ট স্টাফরাও উপস্থিত ছিলেন।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত