১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

পাকিস্তানের নির্দেশেই শেখ হাসিনার রায় হয়েছে: শুভেন্দু

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবরে ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেন, এই রায়ের পেছনে ‘পাকিস্তানের প্রভাব’ রয়েছে। সোমবার (১৭ নভেম্বর) এএনআই–কে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

শুভেন্দু অধিকারী বলেন, ‘এটা পাকিস্তানের নির্দেশেই হয়েছে। এটা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই।’ তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশি হলেও বাঙালির সংস্কৃতির সঙ্গে যুক্ত, এবং তিনি একজন প্রগতিশীল মুসলমান—কখনোই চরমপন্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে মন্তব্য করেন তিনি।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানায়, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ সম্পর্কিত যেকোনো পরিস্থিতিতে ভারত সব সময় শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নেয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ভারত শেখ হাসিনাকে ঘিরে দেওয়া রায়টি লক্ষ্য করেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের শান্তি ও স্থিতিশীলতার প্রতি ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। এই লক্ষ্যে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করা হবে।’

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে বন্ধুকে গলা কেটে হত্যা, গ্রেফতার ২ 

হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দিচ্ছি: আসিফ নজরুল

নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদ জামাত সকাল ১০টায়

খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে মাথায় গুলি, অবস্থা ‘আশঙ্কাজনক’

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ, মৌখিক পরীক্ষায় যে যে কাগজ প্রয়োজন

ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা দুপুর ২টায়

নির্বাচন পর্যবেক্ষণে ইইউ থেকে আসতে পারে ১৭৫–২০০ জন পর্যবেক্ষক

অবিলম্বে উত্তেজনা বন্ধ করতে কাতার-সৌদি আরবের আহ্বান

রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী