২৯শে জুলাই, ২০২৬ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩

পরকীয়া প্রেমের জেরে বন্ধুর হাতে খুন আশরাফুল, গ্রেফতার ২

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ণ

জাতীয় ঈদগাহ ময়দানের সামনে থেকে রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের (৪২) দুই ড্রামভর্তি ২৬ টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি জারেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে গোয়েন্দা পুলিশ ও র‍্যাব-৩-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিবি জানায়, রংপুরের ব্যবসায়ী আশরাফুলকে হত্যার ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু জারেজুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে। পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি)।

এদিকে র‍্যাব-৩ জানায়, আশরাফুলকে হত্যা করে মরদেহ খণ্ড-বিখণ্ড করার মামলায় মূল আসামি জারেজের প্রেমিকা শামীমাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি নিহত আশরাফুলের ২৬ খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত আশরাফুল হকের বন্ধু জারেজকে আসামি করে গতকাল শুক্রবার শাহবাগ থানায় মামলা করে নিহতের পরিবার।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

১০০ জনকে চাকরি দেবে জীবন বীমা করপোরেশন

মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

গাজায় ইসরাইলি হামলায় আরও ১০ ফিলিস্তিনি নিহত

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না— নিশ্চিত নয় বিজিবি

৮ ফেব্রুয়ারি থেকে মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী

সোমবার আওয়ামী লীগের ‘লকডাউনে’ গণপরিবহন চলবে: শ্রমিক ফেডারেশন

‘হাতে এখনও সময় আছে, আপনারা শুভ রাজনীতি করুন’: শেরপুরে বিএনপিকে জামায়াত প্রার্থী

হাইকমিশনে হামলার বিষয়ে দিল্লির বক্তব্য পুরোপুরি প্রত্যাখ‍্যান ঢাকার

খাগড়াছড়ির পরিস্থিতি একটি বিশেষ মহল ঘোলাটে করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিপিএল নিলাম: ছয় দলের চূড়ান্ত স্কোয়াড