১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

সিদ্ধান্ত বদল করে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ১০, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ

ঢাকা: কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেয়ার পর মধ্যরাতে সিদ্ধান্ত বদল করেছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার (১০ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখেছেন তারা। একই সঙ্গে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও চলছে।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, সরকারের আশ্বাসের লিখিত বা দৃশ্যমান কোনো সিদ্ধান্ত তাদের দেয়া হয়নি। তাই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম নেতা মু. মাহবুবর রহমান বলেন, কোথাও কর্মবিরতি স্থগিতের কোনো ঘোষণা দেয়া হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি।

এদিকে, আজ বিকেল ৫টায় অর্থ মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শিক্ষক নেতাদের আরেক দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। সচিবালয়ে হবে এই বৈঠক।

এর আগে, রোববার (৯ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা।

প্রসঙ্গত, শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপে বহু শিক্ষক আহত হন। এ ঘটনার পর শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন।

সেখান থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষকরা রোববার সারা দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন।

শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—

১. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান
২. উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান
৩. সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নাটোরে পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার ডিজেল

শুক্রবারের মধ্যেই জুলাই সনদ ও গণভোট সুপারিশের বাস্তবায়ন চায় জামায়াত

নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন: প্রধান উপদেষ্টা

বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

শেরপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজবে ক্ষুব্ধ ছেলে জয়, জানালেন বাবার বর্তমান অবস্থা

রাজসাক্ষী মামুনের ৫ বছরের কারাদণ্ড

বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খুঁড়িয়ে হাঁটছেন মাদুরো, তোলা হলো আদালতে

জকসু নির্বাচন: সংগীত বিভাগে কোনো ভোট পাননি শিবিরের জিএস-এজিএস প্রার্থী