শেরপুর: ‘প্রতিটি স্পন্দই জীবন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে শেরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে দিবসটি উপলক্ষে শেরপুর জেলা ডায়াবেটিক হাসপাতাল থেকে এক বর্ণাঢ্য র্যালির শুভ উদ্বোধন করেন শেরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।

পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ডায়াবেটিক সমিতির সভাকক্ষে শেরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত হোসেনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন ডা. আহসান হাবীব হিমেল, ডা. মাহফুজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, প্রতি পাঁচটি অকাল মৃত্যুর মধ্যে একটি মৃত্যু হয় হৃদরোগ জনিত কারণে। সময়ের সাথে সাথে আপনার অভ্যাসের পরিবর্তন আনতে হবে। যেমন : লিফটে নয়, সিঁড়ি দিয়ে উঠুন।গভীরভাবে একাগ্রচিত্তে শ্বাস-প্রশ্বাসের অভ্যাস করুন। ফল ও সবজির সাথে সুষম খাবারে মনোযোগ দিন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে সমস্যাগুলি আগে থেকেই ধরা পড়তে পারে। প্রতিদিন অন্ততপক্ষে ২৫ মিনিট হাঁটুন। ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য পরিহার করুন।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী, ডা. আহসান হাবীব হিমেল, ডা, মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আকতারুজ্জামান, হার্ট দিবস উদযাপন কমিটির আহ্বায়ক রোকেয়া বেগম, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম রেজাউল করিম, এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, শেরপুর প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক শাহরিয়ার মিল্টন, নিউজ এডিশন সম্পাদক উমর ফারুক সেলিম, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শাহাদাৎ হোসেন,
আব্দুল হামিদ, উদীচী সভাপতি তপন সারওয়ার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের তথ্য ও প্রচার সম্পাদক হোসাইন আহম্মদ মোল্লা মামুন, জাকির হোসেন মোল্লা, মো. আব্দুল মমিন প্রমুখ।
/ওএফএস


















