১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

নালিতাবাড়ীতে দেহ তল্লাশী করে ২১ হাজার জাল নোটসহ যুবক আটক

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ৯, ২০২৫ ৯:১২ পূর্বাহ্ণ

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী আমবাগান এলাকা থেকে এক হাজার টাকার ২১ টি জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) রাতে তাঁকে আটক করা হয়। মেহেদী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে আটক করা হয়েছে। তবে এ সময় তার অপর দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে মেহেদীর দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যের ২১টি জাল নোট উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মাসুদ রানা বলেন, মেহেদীর কাছ থেকে ২১টি জাল নোট উদ্ধার করা হয়েছে। নোটগুলো এতটাই নিখুঁত যে, খালি চোখে সেগুলো শনাক্ত করা কঠিন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল