নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠান। পৃথক আট পদে ২৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদ সংখ্যা
২৬০ জন।
প্রার্থীর ধরন
নারী ও পুরুষ।
বয়স
১ জুলাই ২০২৫ তারিখ সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। তবে ৭ নং পদের ক্ষেত্রে ৫০ বছর এবং ৮ নং পদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমানের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন ফি দেয়া যাবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
/কেকে

















