১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

সীমান্তে ভারতীয়  বিভিন্ন চোরাই  মালামাল জব্দ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ৭, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ

শেরপুর : ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রঙ্গনপাড়া , ধোবাউড়া উপজেলার দিপুলিয়াপাড়া ও আমতলী , শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ী এবং শ্রীবরদী   উপজেলার মাহিরাঙ্গাপাড়া  দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় জিলেট ব্লেড, মদ এবং গরু পাচারের চেষ্টা করছিল।

বৃহস্পতিবার ও শুক্রবার বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওইসব এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় ১ লাখ ৫ হাজার ৬০০ পিস ভারতীয় জিলেট ব্লেড, ৬৮ বোতল ভারতীয় মদ এবং ৬টি গরু আটক করা  হয় । আটককৃত মাদক এবং চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য ১৩ লাখ ৭৫ হাজার ৬০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান (পিপিএম)।

সর্বশেষ - লাইফস্টাইল