১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

প্রাথমিকের অনুষ্ঠিত অফিস সহকারী-কাম কম্পিউটার পরীক্ষা বাতিল

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৬ ১১:৩১ অপরাহ্ণ

অনিবার্য কারণবশত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) অধিদফতরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তারাধীন অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাছাই পরীক্ষা গত ২৬ নভেম্বর সকাল ১০টায় ঢাকা মহানগরীরর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষা অনিবার্য কারণবশত বাতিল করা হলো। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত