১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

সালমান শাহ হত্যার বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ৪, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ

শেরপুর: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যার বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তাঁর ভক্তরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে শেরপুর প্রেস ক্লাবের সামনে ‘সালমান শাহ ভক্তবৃন্দ’র ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন চলচ্চিত্র প্রযোজক খন্দকার মুন্তাহিদুল লিটন, জহিরুল ইসলাম রকিব, রাজীব আহমেদ, হারুন অর রশিদ, হাসেম সরকার, মো. সুমন প্রমুখ।

ওইসময় বক্তারা মহামান্য হাইকোর্ট, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানান, সালমান শাহ হত্যা মামলার আসামিরা যেন কোনোভাবেই আগাম জামিন না পায় এবং দেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ না পায়। একই সাথে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান তারা।

মানববন্ধনে জেলার অর্ধশত সালমান শাহ ভক্ত উপস্থিত ছিলেন।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল