১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ৩, ২০২৫ ৮:১৮ পূর্বাহ্ণ

আফগানিস্তানের উত্তরাঞ্চলে হিন্দুকুশ পর্বতমালায় ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২ নভেম্বর) গভীর রাত ১২টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় এবং এটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরে সংঘটিত হয়।

প্রথমে ভূমিকম্পটির গভীরতা ১০ কিলোমিটার (৬ মাইল) হিসেবে উল্লেখ করেছিল ইউএসজিএস, পরে তা সংশোধন করা হয়। ভূমিকম্পের কম্পন আফগান রাজধানী কাবুলেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

স্থানীয় প্রশাসন দ্রুত জরুরি ফোন নম্বর প্রচার করেছে, তবে এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। মাজার-ই-শরিফ থেকে অনেক মানুষ মাঝরাতে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন, আশঙ্কা করেন তাদের ঘর ভেঙে পড়তে পারে।

তালেবান সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটি একাধিক বিধ্বংসী ভূমিকম্পের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ২০২৩ সালে পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ইরান সীমান্তবর্তী এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে দেড় হাজারের বেশি মানুষ নিহত এবং ৬৩ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়।

এ বছরের ৩১ আগস্ট আফগানিস্তানের পূর্বাঞ্চলে সংঘটিত ৬.০ মাত্রার এক অগভীর ভূমিকম্পে দুই হাজার ২০০ জনের বেশি মানুষ মারা যান, যা সাম্প্রতিক আফগান ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে বিবেচিত।

বিশেষজ্ঞরা জানান, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলটি ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প ঘটে থাকে।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

শুরু হলো সংযমের মাস পবিত্র রমজান

হৃদরোগের ঝুঁকি কমাতে যেভাবে ঘুমাবেন

তারেক রহমান দেশে আসতে চাইলে এক দিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ

প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

অতীত নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না: জামায়াত আমির

দেশে বিভাজন সৃষ্টির পরিকল্পিত চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে নেই সোহান ও রিশাদ

দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ অব্যাহত: জ্বালানিমন্ত্রী

ফেব্রুয়ারির নির্বাচন হবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক: প্রধান উপদেষ্টা