১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

মেসির গোলেও হেরে গেল মায়ামি

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ২, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ণ

লিওনেল মেসির শেষ সময়ের গোলেও রক্ষা হলো না ইন্টার মায়ামির। মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগে ন্যাশভিল এফসির কাছে ২-১ গোলে হেরেছে ফ্লোরিডার ক্লাবটি।

রোববার (২ নভেম্বর) ঘরের মাঠে মায়ামিকে আতিথ্য দেয় ন্যাশভিল। ২০২৩ সালের মে মাসের পর মেসিদের বিপক্ষে ন্যাশভিলের প্রথম জয় এটি।

ম্যাচের নবম মিনিটেই পেনাল্টি থেকে ন্যাশভিলকে এগিয়ে দেন স্যাম সারিজ। বিরতির আগেই ব্যবধান আরও বারিয়ে নেন জশ বাউয়ের। ৪৫ মিনিটে হানি মুখতারের কর্নার কিকে আসা বলে পা ছুঁয়ে জালে জড়ান এ মার্কিন সেন্টার ব্যাক। ২-০তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে মায়ামি। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল দলটি। শেষ পর্যন্ত ৯০ মিনিটে গোল করেন মেসি, যা শুধু ব্যবধানই কমিয়েছে।

এই জয়ে তিন ম্যাচের প্লে অফ সিরিজে সমতা ফেরাল ন্যাশভিল। আগামী শনিবার (৮ নভেম্বর) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল। মায়ামির মাঠ ফোর্ট লডারডেলে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

আমরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চাই : চিফ হুইপ

শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা

শেরপুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে জনসচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান

পাকিস্তানকে হারিয়ে ভারত এশিয়ার চ্যাম্পিয়ন

হাইকমিশনে হামলার বিষয়ে দিল্লির বক্তব্য পুরোপুরি প্রত্যাখ‍্যান ঢাকার

নবীজির ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে: তারেক রহমান

১৩ ঘণ্টার ব্যবধানে ৩ বার ভূমিকম্পে কাঁপল দেশ

নারীদের নিয়ে বাজে মন্তব্য, বুয়েট শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

বাংলাদেশ-ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার

মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা