১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ

ঢাকা: নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এ প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, ‘শাপলা প্রতীক বিষয়ে কমিশন আগেই তাদের অবস্থান জানিয়েছে। বিধিমালায় যেহেতু এই প্রতীক নেই, তাই শাপলা বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি, কমিশন এখনও আগের অবস্থানেই রয়েছে।’

আরপিও (নির্বাচন আইন) সংশোধনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘কমিশন আরপিও সংশোধনের আগে দীর্ঘ সময় ধরে দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক বিষয় পাওয়া যায়নি। তাই অনুমান নির্ভর মন্তব্য করা ঠিক হবে না।’

তিনি আরও বলেন, ‘কমিশন আরপিও প্রস্তাবনাগুলো পাঁচটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছে—যেগুলো স্বচ্ছ ও গ্রহণযোগ্য, ভাষাগত বা সংখ্যাগতভাবে সংশোধনযোগ্য, রাজনৈতিক ঐকমত্য ছাড়া অসম্ভব, বিদ্যমান আইনে নির্ধারিত, এবং কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য।’

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক

জুলাই সনদের স্বীকৃতি ছাড়া নির্বাচন হবে না: জামায়াত আমির

শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘ঐতিহাসিক রায়’, জনগণকে শান্ত থাকার আহ্বান সরকারের

শেরপুরে ব্যালট পেপার ছিনতাই ও জাল ভোট দেওয়ার অভিযোগে একজনের ৩ বছরের কারাদণ্ড 

আজ থেকে সেন্টমার্টিনে যেতে পারবেন পর্যটকরা, তবে মানতে হবে নির্দেশনা

পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, নিহত ৪

ব্যবহৃত মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক: বিটিআরসি

ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী

প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩