১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, নিহত ৪

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ২২, ২০২৬ ২:০১ অপরাহ্ণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে ৪ জন নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) ভোরে বাসার আসবাবপত্রবোঝাই একটি ডিআই পিকআপ অন্য একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ডোবায় পড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, পিকআপটি বাসার আসবাবপত্র নিয়ে যাওয়ার সময় অন্য একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপটির ডান দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি ছিটকে পাশের গভীর ডোবায় পড়ে যায়। এতে ৪ জন নিহত হন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, নিহতদের নাম-পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত সাপেক্ষে এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত