১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৪০ পদে নিয়োগ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ১০, ২০২৫ ১:১৭ পূর্বাহ্ণ

ঢাকা: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্বখাতভুক্ত ‘উপসহকারী প্রকৌশলী’ পদে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহীরা আগামী ৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

পদের বিবরণ

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান


বয়স:

১৫ অক্টোবর ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম

আগ্রহীরা এখানে ক্লিক (https://bpdb.teletalk.com.bd/)বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি

টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল