১০ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৬শে ভাদ্র, ১৪৩৩

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জুন ১৭, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ

আগামী ২ জুলাই থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ, ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সেই সঙ্গে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য সার্বক্ষণিক কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ) চালুর কথাও জানিয়েছে শিক্ষা বোর্ডটি।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত তিনটি বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা ও কন্ট্রোল রুম খোলার বিষয়টি জানানো হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সইয়ে বুধবার (১৭ জুন) বিজ্ঞপ্তিগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এর মধ্যে একটি বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের দুর্ভোগ ও কেন্দ্রের আশপাশে যানজট এড়াতে সকাল সাড়ে ৮টায় পরীক্ষা কেন্দ্রের গেট খোলার নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়, এইচএসসি পরীক্ষা ২০২৬ এর পরীক্ষা কেন্দ্রসমূহের আশপাশের যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে কেবলমাত্র পরীক্ষার্থীদের কেন্দ্রের অভ্যন্তরে সকাল সাড়ে ৮টা থেকে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষভাবে অনুরোধ করা হলো। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বের নির্দেশনা বহাল থাকবে বলেও এতে উল্লেখ রয়েছে।

এদিকে অপর একটি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের অনুমোদিত ৮টি সায়েন্টিফিক ক্যালকুলেটরের তালিকাসহ হাতঘড়ি ব্যবহার সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ৮টি মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এগুলো হলো- FX- 82MS, Fx- 100MS, Fx- 570MS, Fx- 991MS, Fx- 991Ex, Fx- 991ES, Fx- 991ES Plus ও Fx- 991CW। এছাড়া পরীক্ষার্থীরা কেন্দ্রে কাঁটাযুক্ত (নন প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অন্যদিকে আরেকটি বিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুম খোলার কথা জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে বলা হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডে পরীক্ষা কন্ট্রোল রুম খোলা হয়েছে। এ ক্ষেত্রে পরীক্ষা চলাকালে যেকোনো ধরনের সমস্যা, তথ্য আদান-প্রদান কিংবা জরুরি প্রয়োজনে ০২-২২৩৩৬৯৮১৫ নম্বরে টেলিফোন অথবা ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ ও ০১৭৫৬১০৩১৫২ নম্বর কিংবা controller@dhakaeducationboard.gov.bd এই ই-মেইলে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

হত্যাকাণ্ড বন্ধে আমার কাছে কোনো ম্যাজিক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমান দেশে আসতে চাইলে এক দিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

ভোটের ফল চ্যালেঞ্জ করে আদালতে মামুনুল হক

এবার বড় পর্দায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন

ইরানের বেসামরিক স্থাপনায় আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প

যদি বলি এদের শিরকির জন্য আল্লাহ ভূমিকম্প দিয়েছে: তারেক রহমান

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই বইমেলা

মনোনয়ন যাকেই দেওয়া হবে, তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র