১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

মেয়ে, জামাই, নাতিসহ নিহত হন খামেনি

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ১, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার মেয়ে, জামাই ও নাতিসহ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ। ইরানি নেতার অফিসের ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু।

ফার্স নিউজ জানায়, শনিবারের হামলায় আলী খামেনির জামাইদের মধ্যে একজন নিহত হন। তবে কোন অবস্থায় এমন মৃত্যু হয় সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ সংস্থাটি।

হামলায় ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা এবং ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যমগুলো। শামখানি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ইরানের নেতৃত্ব দিচ্ছিলেন।

এছাড়া আরও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ইরানি প্রতিরক্ষা কর্মকর্তা ওই হামলায় মারা গেছেন বলে জানানো হয়েছে। এদের মধ্যে আছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপৌর।

এদিকে বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়, গতকাল শনিবার ইরানকে লক্ষ্য করে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ৪০ জন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার জেরুজালেমে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সাংবাদিকদের বলেন, ‘দিনের আলোতে চালানো এই হামলার প্রথম ধাপে ইরানের ৪০ জন শীর্ষ সামরিক কমান্ডারকে নির্মূল করা হয় এবং এরমধ্যে আয়াতুল্লাহ আলী খামেনিও ছিলেন। ইসরায়েল থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে দুটি ভিন্ন অবস্থানে পরিচালিত এই হামলায় বোমাবর্ষণের স্থায়ীত্ব ছিল এক মিনিট।’

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

৪৯ নারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ

শেরপুরে ওলামাদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বৈঠকে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ হয়নি

বিরোধী দল নামের তালিকা দিলেই জুলাই সনদের পথ ধরে হাঁটব: আইনমন্ত্রী

১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার

দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পিআর চাওয়া হচ্ছে: সালাহউদ্দিন

১০ দলীয় ঐক্যের জনজোয়ারে একটি বড় দল ভয় পেয়েছে: নাহিদ ইসলাম

পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু