১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.২। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

এই কম্পনের ফলে ডেড সি ও দক্ষিণ নেগেভ অঞ্চলে সতর্কবার্তা জারি করা হয়েছে। ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইসরায়েলের ডিমোনা শহরের কাছাকাছি এলাকায়। কম্পনের সময় স্থানীয় বাসিন্দারা কাঁপুনি অনুভব করেন।

ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত আহত হওয়ার কোনো খবর তাদের কাছে আসেনি।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল