জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে নিয়ে লেখা কবি জিয়া হকের একটি কবিতা ও গান নেটিজেনদের মন জয় করেছে। তার লেখা ‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’ কবিতা মাত্র দুই দিনে ১২ মিলিয়নেরও বেশি এবং ‘হাদি তুই ফিরে আয়’ গানটি ৭ লাখেরও বেশি ভিউ হয়েছে।
‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’ গত দুই দিনে শুধু পাঁচজনের ওয়াল থেকে ১২ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। শিল্পী আবু উবায়দার ইউটিউব থেকেই দুই দিনে সাত লাখেরও বেশি দেখা হয়েছে ‘হাদি তুই ফিরে আয়’ বিপ্লবী সংগীতটি।
‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’ কবিতাটি ওসমান গণির অ্যাকাউন্ট থেকে মাত্র দুই দিনে ৩.৯ মিলিয়ন, মহিউদ্দিন হাসান খান ওরফে খান সাহেবের একাউন্ট থেকে ১.৯ মিলিয়ন ভিউ হয়েছে।
এসবের বাইরে ইনস্ট্যাগ্রাম ও টিকটকেও সমান তালে ঝড় তুলেছে জিয়া হকের লেখা বিপ্লবী কবিতা ও শপথের এই গানটি। খসড়া পরিসংখ্যান বলছে, বিজয় দিবসের দিনেই ‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’ কবিতাটি ১০ মিলিয়নের মাইল ফলক অতিক্রম করেছে।
এ নিয়ে কবিতা ও গানের লেখক জিয়া হক বলেছেন, ‘কবিতার বেল নাই’র যুগে’ এটা অবশ্যই বিরাট ব্যাপার। সামান্য একটি কবিতা এত এত মানুষ শুনবে এটা আমার কাছে অকল্পনীয়। আমার সামান্য প্রচেষ্টা কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে, যা সত্যিই বিস্ময়কর! গতকাল ও আজকে ফেসবুকে কয়েক হাজার টেক্সট পেয়েছি। আবেগঘন সব টেক্সট। সবার আকুতি, ওসমান হাদি ভাই ফিরে আসুক আমাদের মাঝে সম্পূর্ণ সুস্থ হয়ে।’
জিয়া হক বলেন, ‘আমার লেখালেখির প্রচেষ্টা অব্যাহত রাখতে এসব ব্যাপার-স্যাপার শক্তি-সাহস যোগাবে। সবার দোয়া ও ভালোবাসা চাই।’
‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’ কবিতাটি বিশিষ্ট বাচিকশিল্পী মৃন্ময় মিজান, আলোচিত কবি ও সাহিত্যিক দ্রিপ্র হাসান ও বাচিকশিল্পী কঠোর হাসানসহ অনেকেই আবৃত্তি করেছেন।
কবিতাটি নিচে তুলে ধরা হলো:
গু লি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না
জিয়া হক
গু লি করে খু ন করে থামাবে কে হাদিকে
শু য়ো রের বা চ্চারা চেনে না আজাদীকে
প্রতিফোঁটা র ক্তে র কত কত মূল্য
শ হী দের জমিনেই র ক্ত অতুল্য!
এই হাদি একা নয়, হাদি কোটি লক্ষ
বাংলার পুরোটাই হাদিদের বক্ষ
শ হী দের কাফেলার নাই ডর নাই ভয়
হাদিদের প্রার্থনা যা-ই চায় তাই হয়।
হাদিরাই এই দেশ জমিনের রত্ন
যুগে যুগে হাদিদের কেন যে অযত্ন
হাদিরা অ্যাটোম-বোমা আবাবিল পক্ষি
সাহসের মনজিল সুশীতল লক্ষ্মী।
আবরার হ ত্যা য় ভেবেছিলে শেষ তো
দেখেছো কী ফলাফল (?) ছেঁড়ে নাই কেশ তো
হাদিরাই জন্মায় ফাতিমার গর্ভে
হাদিরাই মরুভূমি ফুলে-ফলে ভরবে।
হাদিদের ভয় নেই, হাদিরা শ হী দ তো
হাদিরাই ওমর আলী, বাদ-বাকি ভৃত্য
গু লি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না
হাদিরা আসেন বলে ফ্যা সি স্টও ফেরে না।
/টিটি/এসএফ
















