২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
এপ্রিল ১৮, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ

ইরানের সামরিক বাহিনী ফের হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আলজাজিরা।

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্ত ফার্স নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় সম্প্রচারকারী আইআরআইবি একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, প্রণালিটি ‘পূর্বের অবস্থায়’ ফিরে আসবে এবং সশস্ত্র বাহিনী এলাকাটি নিয়ন্ত্রণ করবে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ চালানোর কারণে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে।

আইআরজিসি আরো বলেছে, যুক্তরাষ্ট্র ‘অবরোধের নামে জলদস্যুতা ও সমুদ্রপথে চুরি-ডাকাতির মতো কাজ করছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, যতক্ষণ না যুক্তরাষ্ট্র ইরানগামী জাহাজগুলোর জন্য পূর্ণ নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করে, ততক্ষণ এই গুরুত্বপূর্ণ জলপথ কঠোর নিয়ন্ত্রণেই থাকবে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুলের বাসায় অভিযান, আটক ৭

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে ভারতের প্রভাব কী?

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি বিকেলে

শেরপুর-১ সহ ৪টি আসনে কারচুপির অভিযোগের আবেদন গ্রহণ হাইকোর্টের

ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টিতে ইন্ধন দেয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নতুন বেতন কাঠামো প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হবে আজ

শেরপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জামালপুরে ঘুরতে গিয়ে প্রাণ গেল ৪ শিশুর