১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায়

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ১০, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ

ইরানের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা আহত হতে পারেন জানিয়ে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। তবে ফারসি ভাষার প্রকাশিত এ প্রতিবেদনে নেতানিয়াহুর ওপর কোনো হামলার প্রমাণ বা তার ক্ষয়ক্ষতির নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।

প্রতিবেদনে বেশ কিছু পারিপার্শ্বিক ঘটনার উল্লেখ রয়েছে। যার মধ্যে রয়েছে– সম্প্রতি নেতানিয়াহুর কোনো ভিডিও ক্লিপ প্রকাশ না হওয়া, তার বাসভবনের চারপাশে নিরাপত্তা জোরদার করা নিয়ে হিব্রু সংবাদমাধ্যমের রিপোর্ট এবং জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের ইসরায়েল সফর স্থগিত হওয়া।

এছাড়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপের একটি বিবৃতির কথা উল্লেখ করা হয়েছে, যেখানে কথোপকথনের সঠিক তারিখ উল্লেখ ছিল না।
তাসনিম নিউজ তাদের প্রতিবেদনে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি পরোক্ষ দাবিকেও উল্লেখ করেছে। রুশ সংবাদমাধ্যমের বরাতে জানানো হয়েছে, ইরান নেতানিয়াহুর গোপন আস্তানায় বোমা হামলা চালিয়েছে। এতে তার ভাইও নিহত হয়েছেন।

অবশ্য প্রতিবেদনেই বলা হয়েছে, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

তবে জেরুজালেম পোস্ট দাবি করেছে, নেতানিয়াহুর অবস্থান নিয়ে ইরানি সংবাদমাধ্যমের এমন দাবি এটিই প্রথম নয়। যুদ্ধের শুরুর দিকেও ইরানের সামরিক বাহিনী দাবি করেছিল, একটি হামলার পর নেতানিয়াহুর পরিণতি ‘অস্পষ্ট’।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি : পররাষ্ট্র উপদেষ্টা

সারা দেশে একযোগে হামের টিকা দেয়া হবে ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আদানি গ্রুপ

বিএনপিসহ ১২ রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ বুধবার

এনসিপির হাতে বিএনপির পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৬ ভ্যানগাড়ি আটক

ইরানে বিক্ষোভে নিহত বেড়ে ২০০০ : সরকারি কর্মকর্তা

রাউজানে সন্ত্রাসীর গুলিতে ৫ জন আহত

গাওছিয়া দারুল উলূম ক্বওমী মাদরাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত