১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

এটা অসমাপ্ত যুদ্ধ নয়, শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ৩, ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ণ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ওই অঞ্চলের শান্তির জন্য একটি প্রবেশদ্বার হিসেবে কাজ করবে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘস্থায়ী সংঘাতে জড়াবে এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন।

নেতানিয়াহু ফক্স নিউজকে বলেছেন, বর্তমান সংঘাত ইসরায়েল এবং ওই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের জন্য। আর এর মাধ্যমে আরো চুক্তির পথ খুলতে পারে।

তিনি বলেন, “আমরা [নেতানিয়াহু ও ট্রাম্প] আব্রাহাম চুক্তি এগিয়ে এনেছিলাম, যা চারটি আরব দেশের সঙ্গে চারটি শান্তি চুক্তি ছিল। এখন ইরানের বিরুদ্ধে একসাথে কাজ করে আমরা আরো অনেক শান্তি চুক্তি করতে সক্ষম হব।”

নেতানিয়াহু বলেন, “এটি কোনো অসমাপ্ত যুদ্ধ নয়, এটি শান্তির প্রবেশদ্বার। মানুষ যা বলছে এটি ঠিক তার উল্টো।”

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: দুপুরে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ

জামালপুর আইন কলেজে এলএলবি ১ম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের মনোনয়নপত্র বাতিল

৬ মাসের মধ্যে নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা

সারাদেশে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

মেসির জোড়া গোলে প্লে-অফে দুর্দান্ত শুরু মায়ামির

অনির্দিষ্টকালের জন্য বন্ধ টঙ্গীর তা’মীরুল মিল্লাত মাদ্রাসা

গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা: মাদুরোকে সস্ত্রীক আটকের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা