১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি: ট্রাম্প

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ২, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি।’ মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘তারা (ইরান) দু’বার চেষ্টা করেছিল। কিন্তু আমি আগে আঘাত করেছি।’

ট্রাম্পের এই মন্তব্যে ধারণা করা হচ্ছে, তিনি ২০২৪ সালে ইরান-সম্পর্কিত একটি কথিত হত্যাচেষ্টার ঘটনার দিকেই ইঙ্গিত করেছেন, যেখানে তাকে টার্গেট করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু করা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে, এ হামলায় মারা গেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

খামেনির মৃত্যুতে সাত দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

হল্যান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

শেরপুরে শাইন্ ও বার্ড ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

কেউ পাশ করেনি রাজশাহীর ৩৫ কলেজে

কমিশনের প্রতিবেদন পেশ: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার

সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার

মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়নে নতুন পদ্ধতি চালু

২৭ জুলাই থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, পরে স্থগিত পরীক্ষার সূচি