১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে সরকার সংগ্রহ করছে ১০ হাজার কোটি টাকা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ

সম্মিলিত ইসলামী ব্যাংক বড় ধরনের বিনিয়োগের সুযোগ পেল। মেয়াদি সুকুক মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে সরকার সংগ্রহ করবে ১০ হাজার কোটি টাকা । যার মুনাফার হার ৯ দশমিক ৭৫ শতাংশ। গতকাল রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ গভর্নমেন্ট স্পেশাল সুকুক-১ নামে এ সুকুকের মেয়াদ হবে ১০ বছর। এটি নতুন গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ। ব্যাংকটি এ বিনিয়োগ থেকে বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ মুনাফা পাবে।

এর আগে ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে গঠিত শরিয়াহ এডভাইজরি কমিটি গত ৭ ও ৮ জানুয়ারি দুটি সভা করে। সভায় ইজারা পদ্ধতিতে এ সুকুক ইস্যুর বিষয়ে কমিটির সদস্যরা একমত হন। সরকারি কর্মচারীদের জন্য গণপূর্ত অধিদপ্তরের নির্মিত সাতটি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের বেশকিছু নির্দিষ্ট ট্রেন সেবা এ সুকুকের ভিত্তি হিসেবে ধরা হয়। সুকুকটি প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে সরাসরি সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুকূলে ইস্যু করা হবে। আগামী ১৪ জানুয়ারি সরকার ব্যাংকটির কাছ থেকে ১০ হাজার কোটি টাকা গ্রহণ করবে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বকেয়া পরিশোধ ছাড়াই নতুন ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা

বিএনপি এত খারাপ হলে মন্ত্রিত্ব ছাড়েননি কেন, জামায়াতকে প্রশ্ন তারেক রহমানের

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

কুষ্টিয়ায় আধিপত্যের জেরে দুই যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীতে ঈদের জামাত কোথায় কখন

রাজধানীসহ আশপাশে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

খালেদা জিয়ার মৃত্যুতে পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা

জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয়–অযৌক্তিক: মির্জা ফখরুল

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে সঠিক ঠিকানা দিতে প্রবাসীদের আহ্বান ইসির

‘শেখ হাসিনাকে ফেরতে ভারতের ইতিবাচক সাড়া মেলেনি’