১৩ই মে, ২০২৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩

পরবর্তী এসএসসি পরীক্ষা চলতি বছরেই : শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ

পরবর্তী (২০২৭ সালের) এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় সেশনজট নিরসনে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের অভিশাপ দূর করতে আমরা বদ্ধপরিকর। করোনা পরবর্তী সময়ে এবং বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষার যে সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিল, তা পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আমরা চলতি বছরের (২০২৬ সাল) ডিসেম্বরেই শেষ করতে চাই।

একই কারণে ২০২৭ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও এগিয়ে আনা হবে বলে জানান তিনি। তবে এইচএসসি পরীক্ষা ঠিক কবে নাগাদ শুরু হতে পারে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

এর আগে মন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ‘বদলি নীতিমালা’ নিয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে নতুন নীতিমালা দ্রুত কার্যকর করা হবে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

পরিচালকদের দেশ ছাড়ার কথা জানালেন বিসিবি সভাপতি আমিনুল

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি

প্রবাসীদের কাছে ৭ লাখ ২৮ হাজার পোস্টাল ব্যালট পাঠাল ইসি

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ বলে ছবি প্রকাশ ট্রাম্পের

গণভোটের আয়োজন করতে ইসিকে সরকারের চিঠি : সিইসি

আফগানদের ২২২ রানের টার্গেট দিল বাংলাদেশ

বেনজীরের ফ্ল্যাটের সব সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর

নির্বাচনি কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউর ৫৬ দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৮৫ পদের নিয়োগ বিজ্ঞপ্তি

কেরাণীগঞ্জে গৃহশিক্ষিকার হাতে মা ও মেয়ে খুন, গ্রেপ্তার ২