১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে গলা কেটে হত্যা করলেন কর্মচারী

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ৪, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে গলা কেটে হত্যা করেছে ফজলুর রহমান নামে এক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী।

বুধবার (০৪ মার্চ) বিকেলে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এই নৃশংস ঘটনা ঘটে। শিক্ষককে হত্যার পর অভিযুক্ত কর্মচারী নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।

জানা গেছে, বেতন সংক্রান্ত বিরোধ ও বদলি নিয়ে ক্ষোভ থেকে সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যানের কক্ষে আসমা সাদিয়ার গলায় ছুরি চালিয়ে দেন ফজলুর রহমান।

পরে নিজের গলায়ও ছুরি চালান তিনি।
রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আসমা সাদিয়াকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক হোসাইন ইমাম।

ঘাতক কর্মচারী বর্তমানে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

হাদি হত্যার বিচার: জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার

সীমান্তে ভারতীয় মদ ও চোরাই মালসহ প্রাইভেটকার জব্দ

নির্বাচনে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে: প্রধান উপদেষ্টা

তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভায় যারা থাকছেন

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

থানায় বসে ওসিকে হুমকি: বৈষম্যবিরোধী নেতা মাহদী আটক

নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে প্রাণ গেল শিশুর

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি, এককভাবে জয়ের ব্যাপারে আশাবাদী

খালেদা জিয়ার বিদেশ যাওয়া নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার ওপর: ডা. জাহিদ