২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

জেনে নিন, খাবারের আগে না পরে পানি খাওয়া ভালো

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১:৩৫ পূর্বাহ্ণ

নিউজ এডিশন ডেস্ক: খাবারের আগে, পরে, নাকি খেতে খেতে — কোন সময়ে পানি খাওয়া ভালো?
শারীরবৃত্তীয় কাজকর্ম সঠিক ভাবে পরিচালনা করতে পানি খাওয়ার প্রয়োজন রয়েছে। শরীরে আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে পানি।
খাওয়ার আগে, পরে, নাকি খেতে খেতে — কোন সময়ে পানি খাওয়া ভালো?

খেতে খেতে হেঁচকি ওঠার ভয়ে হাতের কাছে পানি রাখেন। কিন্তু প্রয়োজন না হলে মুখে ঠেকান না। খেতে খেতে পানি খাওয়া না কি খারাপ কেউ কেউ বলেন, খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে পানি খেলে নাকি হজমের গোলমাল হয়। পানি খাওয়া নিয়ে এমন নানা ধারণা ছড়িয়ে রয়েছে।


অস্টিয়োপোরোসিসে আক্রান্ত হওয়ার ভয় পুরুষদের চেয়ে মহিলাদের বেশি, কেন জানেন?
শারীরবৃত্তীয় কাজকর্ম সঠিক ভাবে পরিচালনা করতে পানি খাওয়ার প্রয়োজন রয়েছে। শরীরে আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে পানি। খেতে খেতে হঠাৎ গলায় খাবার আটকালে বা হেঁচকি উঠলে পানি তো খেতেই হবে। কিন্তু হজমের সমস্যা নিরাময় করতে চাইলে পানি খেতে হবে নিয়ম মেনে।

তবে চিকিৎসকরা বলছেন, খাবার খাওয়ার পর পানি খেলে হজম ভালো হয়। বিপাকক্রিয়া ভাল রাখতেও পানির ভূমিকা রয়েছে। তার জন্য সঠিক নিয়ম জেনে পানি খেতে হবে। যাঁদের হজমের সমস্যা রয়েছে, তাঁরা খাবার খাওয়ার অন্তত আধঘণ্টা আগে পানি খাবেন। খেতে খেতে পানি খেলে পরিপাক ক্রিয়া ভালো হয়। খাবারের অংশ পাকস্থলীতে থিতু হতে পারে। আবার, যাঁদের অতিরিক্ত পিত্তরস বা উৎসেচক ক্ষরণ হয়, তাঁদের খাবার খাওয়ার কিছুক্ষণ পর পানি খেয়ে নেওয়া ভালো।

অতিরিক্ত খাবার খেয়ে ফেলার প্রবণতা নিয়ন্ত্রণ করা যায়, হজম ভালো হয়। যাঁরা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছেন, তাঁদের জন্য এই অভ্যাস ভালো। তা ছাড়া খাবার খাওয়ার আগে পানি খেলে বিপাকক্রিয়া ভালো হয়। বিপাকহার জনিত সমস্যাগুলি নিয়ন্ত্রণে থাকে।

খাবার খেতে খেতে সামান্য পানি চুমুক দিয়ে খেলে গিলতে সুবিধা হয়। খাদ্যনালি থেকে পাকস্থলী পর্যন্ত খাবার নিয়ে যেতে সাহায্য করে পানি। এ ছাড়া, হজমেও গতি আসে। তবে পানি খাওয়ার পরিমাণ সম্পর্কে অবহিত থাকা প্রয়োজন।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল