১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

যুদ্ধকালে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৩৪৬৮

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ

ইরানের রাষ্ট্রায়ত্ত শহীদ ও ভেটেরানবিষয়ক ফাউন্ডেশন শনিবার (১৮ এপ্রিল) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইসলামি প্রজাতন্ত্রটিতে তিন হাজার চারশ জনের বেশি মানুষ নিহত হয়েছে। খবর আল-জাজিরা ও আরব নিউজের।

এই তথ্যটি চলমান সংঘাতের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়ে। এই সংঘাতটি ফেব্রুয়ারির শেষ দিকে তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হয়।

ফাউন্ডেশনের প্রধান আহমদ মুসাভি আইএসএনএ সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে বলেন, সাম্প্রতিক এই সংঘাতে তিন হাজার ৪৬৮ জন নিহত হয়েছেন।

এর আগে ১২ এপ্রিল ইরানের লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের প্রধান এক বিবৃতিতে জানিয়েছিলেন, যুদ্ধে ইরানে তিন হাজার ৩৭৫ জন নিহত হয়েছেন।

সর্বশেষ এই পরিসংখ্যান অনুযায়ী, আগের হিসাবের তুলনায় মৃতের সংখ্যা আরও বেড়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) সাত এপ্রিল জানিয়েছে, অন্তত তিন হাজার ৬৩৬ জন নিহত হয়েছেন।

এর মধ্যে এক হাজার ৭০১ জন বেসামরিক নাগরিক যাদের মধ্যে অন্তত দুই ৫৪ জন শিশু রয়েছে। এ ছাড়া এক হাজার ২২১ জন সামরিক সদস্য এবং ৭১৪ জনের পরিচয় বা অবস্থান নির্ধারণ করা যায়নি।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল