১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ‘অবরোধের’ ঘোষণা ট্রাম্পের

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
এপ্রিল ১২, ২০২৬ ১০:২৯ অপরাহ্ণ

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মাথায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ‘অবরোধের’ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প।

পোস্টে তিনি লিখেছেন, একটি পর্যায়ে হরমুজ দিয়ে ‘সবাইকে ঢুকতে দেওয়া হবে এবং বের হতে দেওয়া হবে’—এমন অবস্থানে পৌঁছাব আমরা। কিন্তু ইরান সেটি হতে দিচ্ছে না।

তবে হরমুজ প্রণালি দিয়ে প্রবেশ বা বের হওয়া যেকোনো জাহাজ ‘অবরোধ’ করার প্রক্রিয়া অবিলম্বে শুরু করবে মার্কিন বাহিনী।’
ট্রাম্প আরো বলেন, ‘আমি আমাদের নৌবাহিনীকে আন্তর্জাতিক জলসীমায় এমন প্রতিটি জাহাজকে খুঁজে বের করতে ও গতিরোধ করতে নির্দেশ দিয়েছি, যারা ইরানকে টোল (শুল্ক) দিয়েছে। যারা বেআইনিভাবে টোল দেবে, গভীর সমুদ্রে তাদের কোনো নিরাপদ যাতায়াতের সুযোগ দেওয়া হবে না।’

আরেক পোস্টে ট্রাম্প ‘উপযুক্ত সময়ে’ ইরানকে শেষ করে দেওয়ার হুমকি দেন।

তিনি লেখেন, ওয়াশিংটন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। ‘উপযুক্ত সময়ে’ ইরানকে ‘শেষ করে দেবে’ মার্কিন বাহিনী।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। মূলত তখন থেকেই হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে ইরান।

বিশ্বের মোট জ্বালানি প্রায় ২০ শতাংশ সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথ বন্ধ হয়ে যাওয়া বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে।
সূত্র: আল-জাজিরা।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ফার্মগেটে ব্লকেড কর্মসূচি ঘিরে পুলিশের সতর্ক অবস্থান

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে শেরপুরে প্রশিক্ষণ কর্মশালা

এক কাপ কফির দাম ৮২ হাজার টাকা!

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ বলে ছবি প্রকাশ ট্রাম্পের

কোনো দলের সঙ্গে গণঅধিকারের জোটের সিদ্ধান্ত হয়নি: নুর

বেনজীরের ফ্ল্যাটের সব সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে রোববার

৭ কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের সিদ্ধান্ত

প্রাথমিক শিক্ষকদের রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শেরপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ