১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

লারিজানির নিহতের ঘটনায় ইরানি নেতাদের তীব্র প্রতিক্রিয়া

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ১৮, ২০২৬ ৮:৪৫ পূর্বাহ্ণ

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ও বাসিজ কমান্ডার গোলামরেজা সোলেইমানি নিহত হওয়ার ঘটনায় দেশটির জ্যেষ্ঠ রাজনৈতিক নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

সাবেক প্রেসিডেন্ট প্রার্থী সাঈদ জালিলি এই হত্যাকাণ্ডকে ইসলামী বিপ্লবের ‘ত্যাগের গৌরবময় ধারাবাহিকতা’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি ইরানিদের আরও দৃঢ় করবে এবং শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে তাদের সংকল্প বাড়াবে। খবর আল জাজিরার।

সাঈদ জালিলি আরও বলেন, এ ধরনের হামলা ইরানকে দুর্বল না করে বরং শত্রুর পরাজয় ত্বরান্বিত করবে।

অন্যদিকে, অভিজ্ঞ রাজনীতিক আলি আকবর ভেলায়াতি লারিজানিকে একজন ‘বিপ্লবী নেতা’ হিসেবে আখ্যায়িত করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করেন।

ভেলায়াতি বলেন, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘গুরুতর ভুল হিসাব’ করেছে এবং এর পরিণতি তাদেরই ভোগ করতে হবে।

এর আগে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার (১৬ মার্চ) রাতে বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলেইমানিকে হত্যা করেছে।

আলী লারিজানির ছিলেন যুদ্ধের প্রথম দিনে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর মারা যাওয়া দেশটির দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

অ্যান্টিভাইরাস ভুয়া বুঝার উপায়

১৩ ঘণ্টার ব্যবধানে দেশে আবারো ভূমিকম্প অনুভূত

AI দিয়ে ব্যক্তিগত ছবি বানাতে এই বিষয়গুলো খেয়াল রাখুন, না হলে বিপদে পড়বেন

হাদি হত্যার সঙ্গে ভোট পেছানোর ষড়যন্ত্রকারীরা জড়িত থাকতে পারে: সালাহউদ্দিন

ধর্ম ও বর্ণভেদে নয়, সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ, দাবি রাশেদ খাঁনের

পোস্টাল ভোটের নিবন্ধন সময়সীমা বাড়লো

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা: মাদুরোকে সস্ত্রীক আটকের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা

বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি

ঝিনাইগাতীর ইউএনওকে ওএসডি করে প্রজ্ঞাপন