১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে ওমানে নিহত ২

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ১৩, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ

ওমানের সোহার প্রদেশে একটি ড্রোন ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষের আঘাতে দুইজন নিহত হয়েছেন। ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনটি আল-আওয়াহি শিল্প এলাকায় আছড়ে পড়ে। এতে দুই প্রবাসী শ্রমিক নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, সোহার প্রদেশে আরও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

জানা গেছে, একই সময়ে আরও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে সে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ বর্তমানে উভয় ঘটনা তদন্ত করে দেখছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা তীব্র হয়েছে।

ইরানি কর্তৃপক্ষের তথ্যমতে, চলমান সংঘাতে প্রায় ১,৩০০ মানুষ নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

জবাবে তেহরানও ইসরায়েল, জর্ডান, ইরাক এবং পারস্য উপসাগরীয় যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ - লাইফস্টাইল