১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

নির্বাচনী প্রচারণার জন্য সৌদিতে কয়েকজন বাংলাদেশি আটক

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ণ

সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিনা অনুমতিতে বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার নিয়ে সতর্ক করল দেশটিতে বাংলাদেশি দূতাবাস। এরই মধ্যে এমন ঘটনায় কয়েকজন বাংলাদেশি আটক হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১৭ ডি‌সেম্বর) রা‌তে রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের সতর্ক ক‌রে‌ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ইসতেরাহা ও হলরুম ভাড়া করে, পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ কিংবা ব্যক্তিগত বাসাবাড়িতে বিভিন্ন সংগঠনের ব্যানারে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সভা-সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে প্রচার-প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সৌদি কর্তৃপক্ষ কয়েকজন বাংলাদেশিকে আটক করে।

এমতাবস্থায় সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন, রাজনৈতিক প্রচার-প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে: শফিকুল আলম

গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর বিষয়ে যা বলল অন্তর্বর্তী সরকার

১৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের একটি অংশ বেশি প্রভাবশালী: ইফতেখারুজ্জামান

জুলাই সনদের স্বীকৃতি ছাড়া নির্বাচন হবে না: জামায়াত আমির

ময়নাতদন্তের জন্য ওসমান হাদির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে

জামায়াত নেতার মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মৃত্যু

রমজানের শেষ দশকে নবীজির ৬ আমল

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল