১৭ই জুন, ২০২৬ | ৩রা আষাঢ়, ১৪৩৩

দেশের রিজার্ভ বেড়ে ৩৫.৭৬ বিলিয়ন ডলার

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জুন ১৬, ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বেড়ে এখন ৩৫ হাজার ৭৬৬ দশমিক ৬৬ মিলিয়ন বা ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১৬ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৬৬ দশমিক ৬৬ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ২১৬ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে গত ১৫ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৬৩০ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩১ হাজার ৮০ দশমিক ৬১ মিলিয়ন ডলার।

নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বাড়িতে একা থাকার সময় হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দিলে যা করবেন

আপনার ভোট বড় আমানত, সেটা আমাকে দেবেন: মির্জা ফখরুল

মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

মার্কিন দূতাবাসে হামলার জবাব কী হবে, তা শিগগিরই দেখবেন : ট্রাম্প

বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত সংসদ

শেখ হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি : পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত

১০ নভেম্বরের পর ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন করা যাবে না

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ, মানতে হবে যে নতুন নির্দেশনা

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা