প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগ আইএল টি–টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতে রওনা হয়েছেন তিনি। এবারের আইএল টি-টোয়েন্টি এরই মধ্যে শুরু হয়ে গেছেন। মোস্তাফিজ খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
বিমানে ওঠার পর একটি সেলফি পোস্ট করে নিজের ফেসবুক পেজে লেখেন, ‘২০২৫ আইএল টি-টোয়েন্টি লিগ খেলতে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দিচ্ছি। দুবাই ক্যাপিটালস পরিবারের সঙ্গে যোগ দিতে তর সইছে না।
মোস্তাফিজের আগেই টুর্নামেন্টে যোগ দিয়েছেন বাকি দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। সাকিব এমআই এমিরেটস ও তাসকিন খেলছেন শারজার হয়ে।
এদিকে উদ্বোধনী ম্যাচে দুবাই ক্যাপিটালসকে ৪ উইকেটে হারিয়েছে ডেজার্ট ভাইপার্স। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গালফ জায়ান্টস, আবুধাবি নাইট রাইডার্স ও ডেজার্ট ভাইপার্স।
/এসএফ
















