১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

বল ব্যাটে লাগাতে পারছিলেন না, হৃদয়ের স্বীকারোক্তি   

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৫:৩০ পূর্বাহ্ণ

হংকং-এর বিপক্ষে জয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। তবে আইসিসির সহযোগী সদস্য দেশের বিপক্ষে জয়ও রেখে গেছে বেশ কিছু প্রশ্ন। বোলিং আক্রমণে পেসাররাই এখন বাংলাদেশের বড় ভরসার নাম। কিন্তু পেসার তাসকিন আহমেদ দুই উইকেট নিলেও ছিলেন খরুচে। 

মুস্তাফিজ আবার দারুণ বোলিংয়ে উইকেট নেওয়ার সুযোগ তৈরি করলেও ছিলেন উইকেট শূন্য। নতুন বলে যে কারিশমা শেখ মাহেদির দেখানোর কথা ছিল, তিনিও পারেননি তা। ব্যাটিংয়ে দুই ওপেনার সেট হয়ে ফিরে যান। লিটন দাস শেষ দিকে রান পুষিয়ে ৩৯ বলে ৫৯ রান করলেও তাওহীদ হৃদয় দৃষ্টিকটু ব্যাটিং করেছেন। 

চারে নামা ডানহাতি ব্যাটার হৃদয়

৩৬ বলে ৩৫ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে মাত্র একটি চারের শট আসে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের ধীর ব্যাটিং নিয়ে হৃদয় স্বীকার করেছেন, তিনি বল ঠিকঠাক ব্যাটে লাগাতে পারছিলেন না। 

হৃদয় বলেন, ‘আমরা আগে নিশ্চিত করতে চেয়েছিলাম, যেন ম্যাচ কোনভাবে হাত ফস্কে না যায়। অমরা ম্যাচটা আরও আগে শেষ করতে চেয়েছিলাম। কিন্তু আমার ব্যাটে-বলে ভালো সংযোগ হচ্ছিল না। আগেভাগে ম্যাচ শেষ করার চেয়ে জয়টা বেশি গুরুত্বপূর্ণ। আমরা শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে জিততে চাই। যে কারণে নেট রান রেট নিয়ে অতো ভাবছি না।’

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

অবশেষে শেরপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এবি পার্টির সেই প্রার্থী

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বৈঠকে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ হয়নি

মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলে ভাইরাল জেলা পরিষদের প্রশাসক

শেখ হা‌সিনা দেশে ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবিলম্বে উত্তেজনা বন্ধ করতে কাতার-সৌদি আরবের আহ্বান

পতাকা মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে গুলশানে

চ্যাম্পিয়ন হয়েও যেকারণে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত

পরকীয়া প্রেমের জেরে বন্ধুর হাতে খুন আশরাফুল, গ্রেফতার ২

খায়রুল হকের রায়ে পরতে পরতে ভুল ছিল: ব্যারিস্টার কাজল

প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী