১০ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৬শে ভাদ্র, ১৪৩৩

ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের ষষ্ঠ ‘রেকর্ড’

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৫ ৯:৪৯ পূর্বাহ্ণ

ঢাকা: সাইফ হাসান আর সৌম্য সরকারের তাণ্ডব চলছেই। দুজন মিলে ওপেনিং জুটিতে প্রায় এক বছর পর ফিফটি, তিন বছর পর সেঞ্চুরির দেখা পাইয়ে দিয়েছিলেন। এবার প্রায় ৫ বছর পর ওপেনিং জুটিতে দেড়শর দেখাও পেয়ে গেছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এ নিয়ে ষষ্ঠ বারের মতো এ কীর্তি গড়ল বাংলাদেশ।

উইকেটে যে টার্ন আছে, তার আঁচ প্রথম ওভার থেকেই মিলছিল। আকিল হোসেইন-রস্টন চেসরা দারুণ বাঁক পাচ্ছিলেন শুরু থেকেই। তবে সাইফ আর সৌম্য যেই না আগ্রাসী রূপ নিলেন, তখনই পরিস্থিতি বদলে গেল। মনে হতে থাকল, এ বুঝি ব্যাটিং স্বর্গ!

আগের দুই ম্যাচে যেখানে ওভারপ্রতি ৫ রান রাখতেই হিমশিম খেয়েছে বাংলাদেশ, সেখানে দুজন মিলে শুরু থেকেই রান তুলেছেন ওভারপ্রতি নিদেনপক্ষে ৬ করে। আর তাতেই এক এক করে ৫০, ১০০ পেয়ে যায় বাংলাদেশ। এরপর সে ধারায় ১৫০ ও চলে আসে।

ওয়ানডেতে ওপেনিং জুটিতে বাংলাদেশ সবশেষ দেড়শ রানের দেখা পেয়েছিল সেই ২০২০ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে তামিম ইকবাল আর লিটন দাস মিলে তুলেছিলেন ২৯২ রান। এরপর থেকে আর শুরুর উইকেটে ১৫০ রানের দেখা পায়নি দল। সে খরা কাটল আজ।

ওয়ানডেতে প্রথম বাংলাদেশ ওপেনিংয়ে ১৫০ রানের জুটি পেয়েছিল ১৯৯৯ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে শাহরিয়ার বিদ্যুৎ আর মেহরাব হোসেন মিলে তুলেছিলেন ১৭০ রান। এরপর থেকে আজকের আগ পর্যন্ত বাংলাদেশ শুরুর উইকেটে আরও ৪ বার ১৫০ রানের দেখা পেয়েছিল। আজ ষষ্ঠ বারের মতো এই রেকর্ড গড়ল দলটা।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় নয়: প্রধানমন্ত্রী

অলাভজনক প্রকল্প পর্যালোচনা বা বাতিলের ইঙ্গিত অর্থমন্ত্রীর

৫ আগস্টের পর বন্ধ হওয়া সব শিল্প-কারখানা চালু হবে : অর্থমন্ত্রী

কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত বা সুপ্ত বেশ ধরেনি: তারেক রহমান

হয় ইরান চুক্তি করবে, না হয় ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের একটি অংশ বেশি প্রভাবশালী: ইফতেখারুজ্জামান

ইরানে খামেনির ভূমিকায় নেতৃত্ব পরিষদ, নতুন সদস্য হলেন আলিরেজা আরাফি

শেরপুরে বাসে নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নির্বাচনে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে: প্রধান উপদেষ্টা

মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা