শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে পুত্রবধূকে (২২) ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। গত ১১ এপ্রিল ধর্ষণের ঘটনাটি ঘটেছে। পরে এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে গত ১৪ এপ্রিল নালিতাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রাম শহরের চান্দগাঁও এলাকা থেকে শ্বশুর আব্দুল ওয়াহাব (৬০) কে র্যাব ও পুলিশের যৌথ চেষ্টায় গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, নালিতাবাড়ী উপজেলার রসাইতলা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে সাইফুল ইসলাম শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ভিক্ষাবৃত্তি করে বেড়ান। গত শনিবার (১১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ছেলে সাইফুল ইসলাম বাড়িতে না থাকায় পুত্রবধূ সুবেদা বেগমকে বড় ছেলে জামালের ঘরে ডেকে নিয়ে অপকর্মে লিপ্ত হন আব্দুল ওয়াহাব। এ সময় আপত্তিকর অবস্থায় প্রতিবেশী এক নারী দেখে ফেললে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আব্দুল ওয়াহাবকে আটক করে। তবে এসময় শ্বশুর ওয়াহাব কৌশলে পালিয়ে যায়। এদিকে, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) পুত্রবধূ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। পরে ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
এলাকাবাসীর দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরে পুত্রবধূর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড করে আসছিলেন।
নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
/টিটি
















