১০ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৬শে ভাদ্র, ১৪৩৩

শেরপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ

শেরপুর: নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের রঘুনাথবাজারস্থ দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়।

পরে বেলা সাড়ে এগারোটার দিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার শিংপাড়াস্থ বাসভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা শহরের থানার মোড়ে এসে শেষ হয়। এ সময় সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, শহর বিএনপির আহ্বায়ক পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাতসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল