৩রা জুন, ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

অসহায় ও দরিদ্রদের ‘আজকের তারুণ্য’ এর ঈদ উপহার প্রদান

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মে ২৭, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ

শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’ -এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, সিনিয়র সহ-সভাপতি মো. মুগনিউর রহমান মনি প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু সংগঠক মো. মমিনুল ইসলাম।
ঈদ উপহার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ‘আজকের তারুণ্যের’ সমাজসেবামূলক কাজের প্রশংসা করে বলেন, তরুণ স্বেচ্ছাসেবীরা ইচ্ছা করলে তাঁদের ভালো কাজের মাধ্যমে সমাজ ও রাস্ট্রের চেহারা বদলে দিতে পারেন। তাঁরা সমাজে ভালো কাজের মাধ্যমে অন্যান্য শ্রেণী পেশার মানুষের জন্য অনুকরণীয় হিসেবে নিজেদের উপস্থাপন করতে পারেন।

তিনি বলেন, আগামী দিনেও রাষ্ট্রের পাশাপাশি এই তরুণ সমাজকেই অসহায় মানুষের সহায়তায় তাঁদের পাশে দাঁড়াতে হবে।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত