শেরপুর: শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রার্থী তিনবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। অন্যদিকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান ( কাঁচি) ৪৮০ ভোট পেয়েছেন।
ভোট গণণা শেষে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ ফলাফল ঘোষণা করেন। পোস্টাল ভোটসহ মোট ১২৯ কেন্দ্রের প্রাপ্ত ফল গণনা শেষে এগিয়ে থাকায় বেসরকারিভাবে ধানের শীষকে বিজয়ী ঘোষণা করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনে এ আসনে ভোটগ্রহণের কথা থাকলেও জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদল মারা যান। পরবর্তীতে এ আসনের নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন।
/কেকে

















