১৩ই মে, ২০২৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩

একটি আধুনিক ও আদর্শ পৌরসভা গড়ে তুলতে হবে: সংসদ সদস্য রাশেদুল

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১১:১১ অপরাহ্ণ

শেরপুর: শেরপুর পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তোলার কথা বলেছেন শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর পৌরসভা কার্যালয়ে পৌর প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
হাফেজ রাশেদুল ইসলাম বলেন, ‘পৌরসভা হলো নাগরিক সেবার প্রাণকেন্দ্র। সাধারণ মানুষ যাতে কোনো প্রকার ভোগান্তি ছাড়া সঠিক সময়ে সেবা পায়, সেটি নিশ্চিত করতে হবে। এজন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে শেরপুর পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, একটি সমাজে যদি ভালো ইনভায়রনমেন্ট না থাকে তাহলে কিন্তু সংকট আরো বেশি হয়। নিরাপত্তার সংকট কাটানোর জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে। নিরাপত্তায় দুটি বড় সংকট হচ্ছে চাঁদাবাজ আর মাদক। এই দুইটা সারা দেশব্যাপী আমরা খেয়াল করছি। এ সংকট আমরা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি সে ব্যাপারে আমাদের একটি উদ্যোগ গ্রহণ করা দরকার। আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমাদের বলেছেন আমরা আমাদের সাংগাঠনিক লোকবল নিয়ে সবাই মিলে অন্যান্য সিভিল সোসাইটি যারা রয়েছে অর্থাৎ, রাজনৈতিকভাবে নয় শেরপুরের নাগরিক হিসেবে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

সভায় এছাড়াও পৌরসভার বর্তমান অবকাঠামোগত সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোও নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ওএফএস/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল