২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মে ১, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়।

এ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সাদিক কায়েমকে অভিনন্দন জানাতে শুরু করেন ছাত্রশিবিরের নেতারা। কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে পারেন।

এদিকে একই জোট থেকে জাতীয় নাগরিক পার্টি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ইতোমধ্যে মনোনয়ন দিয়েছে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

যুদ্ধ অবসানে অবশেষে যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি জেলেনস্কি

জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয়–অযৌক্তিক: মির্জা ফখরুল

ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা দুপুর ২টায়

নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা ব্যবহার বাধ্যতামূলক

হামে মৃত্যু হওয়া ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

গুমের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ভিজিএফ খাদ্য সহায়তা কার্যক্রম পরিদর্শন করলেন এমপি রাশেদুল

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ

ভারতে হাদির খুনিরা, মেঘালয়ে আটক পালাতে সহায়তাকারী ২ জন