১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

উনি গুরুতর অপরাধ করেছেন : ফজলুর রহমানকে নিয়ে জামায়াত আমির

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ

জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্য নিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমার আইডেন্টটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এতে গুরুতর অপরাধ করেছেন উনি। আমি এটার তীব্র নিন্দা জানাই।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে ফজলুর রহমানের দেওয়া বক্তব্যের প্রতিবাদে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, উনি (ফজলুর রহমান) আমাকে পার্সোনালি হার্ট করেছেন। উনাকে জজ্ঞেস করে করা লাগবে? এটি আমাদের মানবিক অধিকার। আমি কোন দল করব, এর ওপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই।

জামায়াত আমির বলেন, আমার আইডেন্টটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরতর অপরাধ করেছেন উনি। আমার আদর্শ সিলেকশন নিয়ে কথা বলে উনি বাড়তি অপরাধ করেছেন। আমি অনুরোধ করব, তার বক্তব্য অসংসদীয় অংশটা যেন এক্সপাঞ্জ করা হয়। তার মতো একজন প্রবীণ রাজনিতিবিদের কাছে থেকে আমি এ ধরনের আচরণ আশা করিনি।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল