১০ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৬শে ভাদ্র, ১৪৩৩

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
আগস্ট ১২, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ

ঢাকা: বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

পাশাপাশি সব ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

উপ-সচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, আজ ১২ আগস্ট থেকেই নতুন এ সময়সূচি কার্যকর হবে। এর আগে ১১ জুন থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
আরও পড়ুন
সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি
সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি

শুধু শপিংমল, মার্কেট ও দোকান নয়, দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও এ সময়সীমা প্রযোজ্য হবে।

এসব আয়োজনও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।
এ ছাড়া সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানসহ নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় সিটি কর্পোরেশনের মেয়র বা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ক্ষমতায় এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে বিএনপি: ফখরুল

ছাত্রদলের নতুন কর্মসূচি

স্নাতক পাসে আবুল খায়ের গ্রুপে চাকরি

ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব বিএনপির

বিপ্লবীদের হত্যা করে বিপ্লবের চেতনাকে হত্যা করা যায় না: জামায়াত আমির

নাইজেরিয়ায় গ্যাস বিস্ফোরণে ৩৮ শ্রমিক নিহত, আহত ২৭

বাংলাদেশ-ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি

দেরিতে আসায় মনোনয়ন জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন প্রার্থী

শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘ঐতিহাসিক রায়’, জনগণকে শান্ত থাকার আহ্বান সরকারের