২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩

চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ২০, ২০২৬ ১:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার (১৯ মার্চ) ১৪৪৭ হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামী শনিবার দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ তথ্য জানানো হয়েছে।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়। সৌদি আরবে এবার রমজান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে এবং হিসাব অনুযায়ী আগামীকাল সেখানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদযাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদযাপিত হয় ৩০ রমজান শেষে।

এ বছর বাংলাদেশে রোজা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল