১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ১২, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের (চুপ্পু) ভাষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিরোধী দলের সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ ও স্লোগানে ফেটে পড়েন।

একপর্যায়ে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) নেতা ও কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ‘কিলার চুপ্পু’ বলে স্লোগান শুরু করলে বিরোধী জামায়াতের অন্যান্য সংসদ সদস্যরাও তাতে যোগ দেন। পুরো সংসদ কক্ষ তখন ‘কিলার চুপ্পু’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।

স্লোগান ও হট্টগোলের একপর্যায়ে জামায়াতে ইসলামী ও এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন। তারা রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে সংসদ ভবন থেকে বের হয়ে যান।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল