১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধামন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পৌঁছান।

এ সময় দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের গুরুত্বপূর্ণ সময়ে সকলে একত্রিত হয়েছি। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। হাজারো মানুষের নির্যাতনের বিনিময়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আসুন আল্লাহর নামে আমরা শপথ নেই যাতে আগামী দিনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদের দেশের মানুষের জন্য কাজ করার তৌফিক দান করেন।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল